মারকাজুল ফিকরি ওয়াল বুহুসিল ইসলামিয়ার ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফাতেহ ডেস্ক

মুক্তি, শান্তি ও কল্যাণ মানুষের চিরন্তন চাওয়া৷ এর নিশ্চয়তা বিধানে ইসলাম ইতিহাসের পরীক্ষায় উত্তীর্ণ একটি জীবনব্যবস্থা৷ একটি মিশনারী জাতি হিসেবে সত্যের পথে মানবতার প্রাণ, মান, মাল ও আত্মার সমুন্নতিতে নিবেদিত থাকা মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য৷ সেই দায়িত্ব ও কর্তব্য পালনে একঝাঁক প্রশিক্ষিত দাঈ ও চিন্তাবিদের বিকল্প নেই৷ মারকাজুল ফিকরি ওয়াল বুহুসিল ইসলামিয়ার আত্মপ্রকাশ এক্ষেত্রে জাতির প্রয়োজন পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷

গতকাল ২৫ মে শনিবার মারকাজুল ফিকরি ওয়াল বুহুসিল ইসলামিয়া বাংলাদেশ আয়োজিত দুআ ও ইফতার মাহফিলে আগত অতিথিরা এ কথাগুলো বলেন৷ কারি আব্দুল্লাহ আল মামুনের তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ মাহফিলে সূচনা বক্তব্য রাখেন মারকাজের তত্ত্বাবধায়ক মাওলানা কবি মুসা আল হাফিজ৷ মারকাজের এসোসিয়েট ডিরেক্টর মাওলানা মুখলিসুর রহমানের সঞ্চালনায় ও ডিরেক্টর মাওলানা আব্দুল হালিম নোমানী আল আজহারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মাওঃ আব্দুল্লাহ আল মাসুদ আযহারী, গাজীপুর আইইউটি’র সহকারী অধ্যাপক মাওলানা শাহেদ হারুন আযহারী, আল আযহার ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট মাওলানা বজলুর রহমান আযহারী, উত্তরা ৪ নং সেক্টর জামে মসজিদের খতীব মুফতী আব্দুল্লাহ আল মামুন এবং শান্তা মরিয়ম ইউনিভার্সিটির প্রফেসর মাওলানা আব্দুল্লাহ আল মামুন৷

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব সাজ্জাদুর রহমান, মানারাতুত তিবয়ান কায়রো মিশরের প্রতিষ্ঠাতা পরিচালক ও শায়খুল হাদীস মাওলানা সানাউল্লাহ আযহারী, জিএম আখতার হামিদ, মাওলানা বেলায়েত হোসাইন আল আযহারী, মাওলানা হোসাইন আহমদ আল আযহারী, দারুন নাশাত বানিয়াচং সিলেটের ডিরেক্টর মুফতী হামীদুর রহমান চৌধুরী, আশকোনা তালিমুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সুফিয়ান আহমদ খান, মাওলানা লিসানুল হক, মাওলানা আশরাফুল আলম সিদ্দীকি প্রমুখ৷

আগের সংবাদইসলামিক ল’ রিসার্চ সেন্টারের ইফতার মাহফিল ও ‘বিদআ’ত’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পরবর্তি সংবাদগাইবান্ধায় কাপড়-ব্যবসায়ীকে গুলি করে হত্যা