মন্ত্রীর পদমর্যাদা পাবেন মেয়র আতিকুল

ফাতেহ ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এছাড়া রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আগের সংবাদজাপান মডেলে বাংলাদেশকে গড়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদধর্ষণের হাত থেকে বাঁচতে তরুণীর দোতলা থেকে লাফ