টঙ্গীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

ফাতেহ ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। নিহত বাবু ও নান্নু ডাকাতদলের সদস্য বলে দাবি করছে র‍্যাব। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, গত রাতে টঙ্গীসহ আশপাশের এলাকায় টহলের সময় একদল ডাকাত অস্ত্র নিয়ে মানুষকে জিম্মি করছিল।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছোঁড়ে। র‌্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নেয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় আহত হয়েছেন র‍্যাবের তিন সদস্য।

আগের সংবাদ‘ভাগ্য গণনা করেন, আজকে আমরা আসব, জরিমানা করব এটা জানতেন না?’
পরবর্তি সংবাদইসরায়েলে সরকার গঠন করতে পারছেন না নেতানিয়াহু