
ফাতেহ ডেস্ক
চাহিদার অতিরিক্ত চাল আমদানির কারণে বোরো ধানের দাম কমেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সরকারের ধান চাল সংগ্রহ নিয়ে সংবাদ সম্মেলনে এ-কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, এরই মধ্যে ১০ থেকে ১৫ লাখ টন চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাড়ানো হয়েছে আমদানি শুল্কের হার। পাশাপাশি চাল রপ্তানির ক্ষেত্রে কৃষি প্রণোদনা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশ করার চিন্তা করা হচ্ছে।
সরকার কৃষি যন্ত্রপাতি কিনতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। ধান কাটায় শ্রমিক সংকট প্রসঙ্গে বলেন, আর্থিক স্বচ্ছলতা বাড়ায় এ সংকট দেখা দিয়েছে।
আগামী বছর থেকে কৃষিযন্ত্র কেনার জন্য কৃষকদের প্রণোদনা দেয়ার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান কৃষিমন্ত্রী।
