দ্রুতই মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার ইঙ্গিত

ফাতেহ ডেস্ক

শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহের বাড়িতে কয়েক দফা বৈঠক করেছেন দলীয় নেতারা। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভার কয়েকজন সদস্যদের নাম ঘোষণার সম্ভাবনা দেখছে ভারতীয় গণমাধ্যম।

এরই মধ্যে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জগন মোহন রেড্ডি। আর মন্ত্রিসভায় দ্বিতীয় দফায় পদ পেতে পারেন রাজনাথ সিং, নীতিন গড়করি, নির্মলা সীতারমনসহ অনেক নেতা। আমেথিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে হারানোয় স্মৃতি ইরানিকেও বড় দায়িত্বে দেয়া হতে পারে।

এছাড়া শরিক দলগুলোর নেতাদের মধ্যে অরবিন্দ সাওয়ান্ত এবং রামবিলাশ পাশোয়ানের নাম শোনা যাচ্ছে।

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ পাওয়ায় দলীয় নেতাদের নিয়েই সরকার গড়তে পারবে বিজেপি। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের লড়াইয়ে টিকে থাকতে শরিকদেরও গুরুত্ব দিতে হচ্ছে।

আগের সংবাদঅতিরিক্ত আমদানির কারণে ধানের দাম কম: কৃষিমন্ত্রী
পরবর্তি সংবাদমেক্সিকোতে বাস-ট্রাক সংঘর্ষে ২০ জন নিহত