গাজীপুরে তুলার গুদামে ভয়াবহ আগুন

ফাতেহ ডেস্ক

গাজীপুরে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল পৌনে ৯টার দিকে সিটি কর্পোরেশনের মাজুখান এলাকার একটি গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, একটি টিনশেডের তুলার গুদামে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ও উত্তরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আগের সংবাদসড়ক দুর্ঘটনায় দুই জেলায় নিহত ৩
পরবর্তি সংবাদরোহিঙ্গা ও ফিলিস্তিনিদের সার্বভৌমত্বের অধিকার ফেরতের আহ্বান প্রধানমন্ত্রীর