
অষ্ট্রিয়ার ইসলাম বিদ্বেষী সরকার সে দেশের সাতটি মসজিদ বন্ধ করে দেবার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ষাটজন ইমামকে বহিষ্কার করার চিন্তা করছে।
এর আগে দেশটি বিদ্যালয়ে হিজাব পড়ার ওপরেও নিষেধাজ্ঞা জারি করে।
তুরস্কের সংশ্লিষ্টতা, জাতীয়তাবাদ, সামন্তরাল সমাজ, রাজনৈতিক ইসলাম ও উগ্রবাদের অভিযোগে তারা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন টুইটারে এর প্রতিক্রিয়ায় বলেছেন, অস্ট্রিয়ার উদ্যোগে ইসলাম-বিদ্বেষ, বৈষম্য এবং বর্ণবাদের প্রতিফলন ঘটেছে।
তিনি অভিযোগ করেন, অস্ট্রিয়ার সরকার মুসলিম জনগোষ্ঠীগুলোকে লক্ষ্য করে সস্তা রাজনৈতিক ফায়দা নিতে চাইছে।
অস্ট্রিয়ায় বর্তমান যে কট্টর দক্ষিণপন্থী জোট সরকার ক্ষমতায়, তারা নির্বাচনে জিতেছিল অভিবাসন এবং রাজনৈতিক ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কথা বলে।
প্রায় ৯০ লাখ মানুষের দেশ অস্ট্রিয়ায় মুসলিমের সংখ্যা ছয় লাখ। এদের বেশিরভাগই তুরস্ক থেকে আসা অভিবাসী বা তুর্কীদের বংশধর।
অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ যখন এর আগে যখন মন্ত্রী ছিলেন, তখন অনেক ইসলাম-বিরোধী আইন করেছিলেন।
এবার তিনি আরও একধাপ এগিয়ে সাতটি মসজিদ এবং প্রায় চল্লিশ জনের মতো ইমামকে বহিষ্কারের ঘোষণা দিলেন।
সূত্র: আল জাজিরা, বিবিসি
