প্রধানমন্ত্রীকে আনতে যাওয়া পাইলট আটক: তদন্ত কমিটি গঠন

ফাতেহ ডেস্ক

সাথে পাসপোর্ট না থাকায় প্রধানমন্ত্রীকে আনতে যাওয়া বিমানের পাইলট ফজল মাহমুদকে কাতার ইমিগ্রেশনে আটকে দেয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে প্রধান করা হয়েছে বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে, গতকাল পাসপোর্ট ছাড়া দোহা বিমানবন্দরের ইমিগ্রেশন পার হওয়ার সময় আটক হন বিমানের পাইলট ফজল মাহমুদ। পরে একটি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইটে তার পাসপোর্ট কাতারে পাঠায় বিমান কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীকে আনতে বুধবার রাতে ঢাকা থেকে রওনা দেয়া বিমানের বোয়িং সেভেন এইট সেভেন উড়োজাহাজের পাইলট ছিলেন ফজল মাহমুদ।

৮ জুন দোহায় ট্রানজিট নিয়ে নয়া দিল্লি হয়ে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা। আইন অনুযায়ী, পাসপোর্ট ছাড়া কারো দেশত্যাগ বা অন্য দেশে প্রবেশের সুযোগ নেই।

আগের সংবাদকক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
পরবর্তি সংবাদঈদের তৃতীয় দিনেও ফাঁকা রাজধানী