১০ মেগা প্রকল্পে বরাদ্দ ৪০ হাজার কোটি টাকা

ফাতেহ ডেস্ক

মেগা প্রকল্প বাস্তবায়নে অর্থের সংকট হবে না বলে আশ্বস্ত করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আসছে বাজেটে ১০ মেগা প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। অর্থের অপচয় রোধে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করাই বড় চ্যালেঞ্জ, বলছেন বিশ্লেষকরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন সফলতার অন্যতম নিদর্শন বহুল প্রত্যাশিত পদ্মা সেতু প্রকল্প। নিজস্ব অর্থায়নের এই সেতু দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে বলে আশা সবার।

রাজধানীর যানজট নিরসনে দ্রুত এগিয়ে চলছে মেট্রোরেল প্রকল্প। প্রথম অংশের কাজ এ বছরের মধ্যেই শেখ করার লক্ষ্য। মহেশখালীতে তৈরি হয়েছে এলএনজি টার্মিনাল। এই প্রকল্পের কাজও শেষের দিকে।

আসছে বাজেটে রূপপুর পারমাণবিক এবং মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ ১০ মেগা প্রকল্পকে আলাদা গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী বাজেটে এসব প্রকল্পে থাকছে প্রায় ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এসব প্রকল্প বাস্তবায়ন এখন সময়ের দাবি। তবে বাস্তবায়ন ত্রুটি নিরসনে নজর দিতে হবে।

জিডিপি প্রবৃদ্ধির হার দুই অঙ্কে নিতে এসব মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের পাশপাশি মান নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকদের।

আগের সংবাদদিল্লীর একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রে আটক বাংলাদেশির জামিন নাকচ