নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

ফাতেহ ডেস্ক: দুর্বৃত্তের গুলিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আরিফুল ইয়াকুব রনি (২৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় আরো এক বাংলাদেশি আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে ফ্লাটবুশ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফুলের বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলায়। তিনি পরিবারের সাথে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় থাকতেন।

নিউ ইয়র্কের পুলিশ প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানায়, ৫৫০ ওসেন এভিনিউতে অবস্থিত অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে অন্তত চার যুবকের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রনিকে গুলি করা হয়। একই সময়ে রনির সঙ্গে থাকা আরেক বাংলাদেশি যুবককেও ছুরিকাঘাত করা হয়।

নিউ ইয়র্ক পুলিশ আরো জানায়, সংবাদ পেয়ে অ্যাম্বুলেন্স এসে রনিকে কিংস কাউন্টি হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আহত আরেক বাংলাদেশিকে নেয়া হয়েছে মায়মনিডেস হাসপাতালে। তার নাম এখন পর্যন্ত জানা যায়নি।

রনি ট্যাক্সি চালিয়ে লেখাপড়ার খরচ চালাতেন বলে জানিয়েছে পরিবার।

আগের সংবাদইসরায়েলের গুলিতে প্রাণ গেল আরও ৪ ফিলিস্তিনির
পরবর্তি সংবাদমধ্যরাতে আগুনে পুড়ল বিআরটিসির ১৫ বাস