ত্রিদেশীয় সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

ফাতেহ ডেস্ক

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর নিয়ে আজ সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বিকেল পাঁচটায় সফর নিয়ে বিস্তারিত জানাবেন তিনি।

তার জাপান সফরে হয়েছে আড়াই বিলিয়ন ডলারের ঋণ সহায়তাসহ ৪০টি ওডিএ চুক্তি। পরে সৌদি আরবের বাদশার আমন্ত্রণে যোগ দেন ১৪তম ওআইসি সম্মেলনে।

ফিনল্যান্ড সফরে, প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা। সফর শেষে শনিবার বেলা পৌনে ১১টায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান, মুক্তিযুদ্ধ ও পররাষ্ট্রমন্ত্রীসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

আগের সংবাদডুমুরিয়ায় বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১
পরবর্তি সংবাদরাজধানীতে গ্যাসের প্রিপেইড মিটার বসবে: নসরুল হামিদ