ভারতে এনসেফালাইটিস রোগে ১৪ শিশুর মৃত্যু

ফাতেহ ডেস্ক

ভারতের বিহারে ভাইরাল ইনফেকশন বা এনসেফালাইটিস রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরই মধ্য এ রোগে আক্রান্ত হয়ে ১৪ শিশুর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৫ শিশু।

এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত ৩৮ শিশুর ভর্তি হওয়ার তথ্য দিয়েছে বিহারের মুজাফফরপুর হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের মধ্যে বেশিরভাগ শিশুর রক্তেই গ্লুকোজের অভাব রয়েছে।

চিকিৎসকরা বলছেন, এনসেফালাইটিস একটি ভাইরাল ইনফেকশন। এই ভাইরাসের সংক্রমণে শরীরের তাপমাত্রা ও আর্দ্রতা বৃদ্ধি পায়, ফলে শিশুর শরীরের ঘাম বাষ্পীভূত হতে পারে না। হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের শরীরে তীব্র মাত্রার জ্বর এবং অন্যান্য ইনফেকশনের উপসর্গ রয়েছে বলেও জানান তারা।

আগের সংবাদ৬ বছর ধরে নিখোঁজ ঝিনাইদহের ১৯ যুবক
পরবর্তি সংবাদঈদের ছুটি শেষে কর্মচঞ্চল সচিবালয়