
ফাতেহ ডেস্ক
চীনের জিলিন প্রদেশের একটি কয়লা খনি ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন। রোববার রাতে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
কর্তৃপক্ষ জানায় জিলিন প্রদেশে ২.৩ মাত্রার ভুমিকম্পের পর লংজিয়াপু মাইনিং কোম্পানির খনির ভেতরে ধস নামে। এক মাসের মধ্যে এটি চীনে তৃতীয় খনি দুর্ঘটনা। এসব দুর্ঘটনার জন্য চীন সরকারের গাফলতিকে দায়ী করছে ক্ষতিগ্রস্তদের স্বজন।
