ঘুষকাণ্ডে বরখাস্ত দুদক পরিচালক

ফাতেহ ডেস্ক

অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুদকের (দুর্নীতি দমন কমিশন) অনুসন্ধানের মুখে থাকা পুলিশের ডিআইজি মিজানুর রহমানের কাছে তদন্তের তথ্য ফাঁস, চাকরির শৃঙ্খলাভঙ্গ ও অসদাচরণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের পরিচালক খন্দকার এনামুল বাসিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তবে ডিআইজি মিজান ও তার স্ত্রীর অবৈধ সম্পদের বিষয়ে নতুন করে অনুসন্ধান করা হবে। আগে যতটুকু অনুসন্ধান হয়েছে, তার ভিত্তিতে যাচাই-বাছাই করে নতুন যিনি দায়িত্ব পাবেন তিনি অনুসন্ধান শেষ করবেন। গতকাল কমিশনের প্রধান কার্যালয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তবে নিজেকে বাঁচাতে এবং দুদক পরিচালক বাসিরকে ফাঁসাতে এমন কাজটি করেছেন বলে দাবি করেছেন ডিআইজি মিজান। যদিও দুদক পরিচালক এনামুল বাসির বলছেন, ‘সব অভিযোগ মিথ্যা। প্রযুক্তির অপব্যবহার করে আমার কণ্ঠ জুড়ে দিয়েছেন ডিআইজি মিজান।’

আগের সংবাদকিন্ডার গার্টেন স্কুলের আড়ালে মাদক ব্যবসা : স্কুল-মালিক গ্রেপ্তার
পরবর্তি সংবাদসিআইএর এজেন্ট ছিলেন উনের ভাই ন্যাম