চিকিৎসা শেষে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী

ফাতেহ ডেস্ক

চিকিৎসা শেষে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিকেলে অধিবেশনে যোগ দেন তিনি।

জ্বরের কারণে মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য অ্যাপোলো হাসপাতালে যান অর্থমন্ত্রী। পরে তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক।

বুধবার দুপুর পর্যন্ত হাসপাতালে ছিলেন অর্থমন্ত্রী। এরপর বাজেট অধিবেশনে যোগ দেন। সংসদে বৃহস্পতিবার প্রথমবারের মতো বাজেট উত্থাপন করবেন আ হ ম মুস্তফা কামাল।

আগের সংবাদঘুষ দাতা-গ্রহীতা সবার বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদমৌলভীবাজারের সম্ভাবনাময় শিক্ষাপ্রতিষ্ঠান নুরুল কুরআন মাদরাসা