দাম বাড়বে স্মার্টফোনের

ফাতেহ ডেস্ক

প্রস্তাবিত বাজেটে শুল্ক ও কর বৃদ্ধির কারণে দাম বাড়ছে বেশকিছু পণ্যের। এর মধ্যে রয়েছে চিনি, গুঁড়া দুধ, মধু, অভিল অয়েল, মসলা, চালের গুঁড়া, অপটিক্যাল ফাইবার ক্যাবল, আমদানিকৃত স্মার্ট ফোন, এসির।

পাশাপাশি দেশীয় শিল্পের সুরক্ষায় শুল্ক ও কর কমানোর ফলে দাম কমবে দেশি লিফট, দেশি ফ্রিজ, পাদুকা শিল্প, দেশি মোটর সাইকেল, দেশি ইলেক্ট্রনিক সামগ্রী ও ইটের।

এছাড়াও দাম কমবে আমদানিকৃত স্বর্ণ, মাছের খাবার, পোল্ট্রি ভ্যাকসিন, ক্যান্সার ওষুধের কাঁচামাল, এয়ার ফিল্টার, টায়ার ও টিউবসহ বেশ কটি পণ্যের।

আগের সংবাদআগামী অর্থবছর থেকে ভ্যাট আইন চালু
পরবর্তি সংবাদশিক্ষা খাতে বাজেটের আকার কমেছে