খালেদা জিয়াকে রাখা হবে কারাবিধি অনুযায়ী

ফাতেহ ডেস্ক

কারাবিধি অনুযায়ী একজন বন্দী যেখানে থাকার কথা সেখানেই থাকবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। খালেদা জিয়াকে পুরান ঢাকার কারাগার থেকে কেন্দ্রীয় কারাগারে আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি জানান, ব্রিটিশ আমল থেকে চলে আসা বন্দিদের খাবারে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে স্বাস্হ্য সম্মত খাবার দেয়া হবে। দেশের সব কারাগারে এ খাবার চালু করা হবে বলেও জানান মন্ত্রী।

সরকার যেহেতু কারাগারকে সংশোধনাগার করার পরিকল্পনা নিয়েছে তাই বন্দিদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। যাতে তারা পরবর্তীতে সুস্থ জীবন বেছে নিতে পারেন।

মন্ত্রী জানান, সারাদেশে বিভিন্ন কারাগারে ৪০ হাজার ৬৬৪ জন বন্দির ধারণ ক্ষমতা থাকলেও রয়েছে ৮১ হাজার ১৮৩ জন।

আগের সংবাদ৭ দিনেও খোঁজ মেলেনি সোহেল তাজের ভাগ্নের
পরবর্তি সংবাদবগুড়ায় থানায় ডেকে নিয়ে পুলিশ কর্তৃক ব্যবসায়ীকে মারধর