সদ্যপ্রয়াত শায়খুল হাদিস আল্লামা শিহাবুদ্দীন স্মরণে জামেয়া রেঙ্গার আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

ফাতেহ ডেস্ক

সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার অর্ধশত বছরের শায়খুল হাদীস আল্লামা শিহাবুদ্দীন রাহ. স্মরণে আজ ১৬ জুন রবিবার জামেয়া মিলনায়তনে সকাল ১১টা থেকে শায়খুল হাদিস আল্লামা নজির আহমদ ঝিঙ্গাবাড়ী ও জামেয়ার মুহতামিম মাওলানা শায়খ মুহিউল ইসলাম বুরহান এর সভাপতিত্বে এবং মাওলানা কবীর আহমদ খান ও মাওলানা আহমদ কবীর খলীল-এর যৌথ পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আল্লামা শিহাবুদ্দীন রাহ. -এর জীবন ও কর্মের উপর আলোচনা সভায় আলোচকরা বলেন, ইলম-আমলে যুগের ইমাম বোখারি ছিলেন আল্লামা শিহাব উদ্দীন রাহ.। তিনি ছিলেন আকাবির ও আসলাফের জীবন্ত নমুনা। এতো বড় আলেম হওয়া সত্বেও বিনয়-নম্রতা এবং সহজ-সরলভাবে চলার বিরল দৃষ্টান্ত তাঁর মধ্যে পাওয়া যায়।

সভায় আলোচনা করেন জামেয়ার শিক্ষাসচিব মুফতি গোলাম মোস্তফা, জামেয়ার মুহাদ্দিস মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম সুফিয়ান, মাওলানা তালিবুদ্দীন, মাওলানা নজমুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, হেতিমগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা আবদুসসালাম বাগরখলী, মাওলানা নুরুল ইসলাম বারইগ্রামী, মাওলানা ফিরোজ আহমদ, মাওলানা সাইদ আহমদ, মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী, মাওলানা এহতেশামুল হক কাসিমী, মাওলানা যায়নুল আবেদীন জামালগঞ্জী, মাওলানা আবদুল হক বড়চতুলী, মাওলানা তবারক আলী, মাওলানা মুফতি বাহাউল ইসলাম আহসান লন্ডন, আল্লামা শিহাবুদ্দীন রাহ. এর ছেলে মুফতি নজমুদ্দীন, মাওলানা আহসানুল্লাহ প্রমুখ।

বক্তারা আরো বলেন, হযরত শায়খুল হাদীস আল্লামা শিহাবুদ্দীন রাহ. ছিলেন এক বেনজির আলেম ও হাদীস বিশারদ। শুধু সিলেট নয়, গোটা বাংলাদেশের এক কিংবদন্তি মুহাদ্দিস। উস্তাদ, শাগরিদ এবং এলাকার সর্বসাধারণের কাছে যিনি ছিলেন সমানভাবে শ্রদ্ধা ও ভালবাসার পাত্র। দেশ বিদেশে যার হাজার হাজার ছাত্র ও ভক্ত থাকা সত্বেও যার চালচলন ছিলো সহজ ও নম্রতার দৃষ্টান্ত।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামেয়ার শিক্ষক হাফিজ মাওলানা মনজুর আহমদ, মুফতি শরিফ আহমদ সুলতান, মাওলানা ইবাদ বিন সিদ্দিক, মাওলানা আবদুল হামিদ সাকিব, মাওলানা মিসবাহ উদ্দীন, মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ।

হাজারো ভক্ত, ছাত্র ও শাগরিদদের উপস্থিতিতে শায়খুল হাদীস আল্লামা শিহাবুদ্দীন রাহ.-এর জান্নাতের উঁচু মাকাম দান করার কামনা নিয়ে সভায় মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদীস আল্লামা নজির আহমদ ঝিঙ্গাবাড়ী।

আগের সংবাদকুমিল্লায় ধর্ষণের শিকার সপ্তম শ্রেণির মাদরাসাছাত্রী
পরবর্তি সংবাদরোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে কঠিন অবস্থানে যাচ্ছে জাতিসংঘ