ফলে রাসায়নিক নিয়ে বিএসটিআই’র প্রতিবেদনে আদালতের অসন্তোষ

ফাতেহ ডেস্ক

ফলে রাসায়নিক মেশানোর বিষয়ে বিএসটিআইকে অভিযান অব্যাহত রাখা ও প্রয়োজনে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এ নিয়ে বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকারকে ২৩ জুনের মধ্যে প্রতিবেদন দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

আমসহ বিভিন্ন মৌসুমি ফলে রাসায়নিক প্রয়োগ প্রতিরোধ সংক্রান্ত এক শুনানিতে মঙ্গলবার সকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়।

এর আগে ফলে রাসায়নিক মেশানো নিয়ে একটি প্রতিবেদন জমা দেয় বিএসটিআই। এতে বলা হয়, আমসহ অন্য ফলে মাত্রাতিরিক্ত ফরমালিন বা কার্বাইড মেশানো হয়নি। এ প্রতিবেদনে অসন্তোষ জানায় আদালত।

এ সময় আদালত জানায়, ফলমূলে কেমিক্যাল মেশানো লোকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কারণ আমসহ বিভিন্ন ফলে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহারে দেশের অনেক মানুষ অসুস্থ হচ্ছে। আগামী প্রজন্মের স্বার্থেই এ বিষয়ে কঠোর হওয়া দরকার বলেও জানায় আদালত।

আগের সংবাদমুরসির ইন্তেকালে আল্লামা জুনায়েদ বাবুনগরীর শোক
পরবর্তি সংবাদশেষ ধাপের উপজেলা নির্বাচনের ভোট শুরু