
ফাতেহ ডেস্ক
দুর্নীতির মামলায় কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মানহানির দুই মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার (১৮ জুন) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ জামিন দেওয়া হয়।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরমগীর বলেছেন, ‘আগামী দিনগুলোতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে। অঙ্গ-সংগঠনগুলোকে শক্তিশালী করতে হবে।
কারণ, আমরা ঐক্যবদ্ধ থেকে জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। মানুষের জন্য সংগ্রাম করব। একদিন সেই সংগ্রামে জয়ী হব অবশ্যই।’
