দুর্নীতির মামলায় কারাগারে লতিফ সিদ্দিকী

ফাতেহ ডেস্ক

দুর্নীতির মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে বগুড়ার বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক নরেশ বন্দ্র সরকার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের বগুড়া অফিসের সহকারী পরিচালক ও মামলার বাদী আমিনুল ইসলাম জানান, ২০১২ সালের ৩০ ডিসেম্বর আদমদীঘি জুট কর্পোরেশনের ২ দশমিক ৩৮ একর জমি কোনো টেন্ডার ছাড়াই ২৩ লাখ টাকায় বিক্রি করে দেন তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। এতে সরকারের ক্ষতি হয় প্রায় ৪১ লাখ টাকা।

এ ঘটনায় দুদক ২০১৭ সালে ১৭ অক্টোবর আদমদিঘী থানায় মামলা করে। এ মামলার আরেক আসামি জাহানারা রশিদ বর্তমানে জামিনে আছেন।

আগের সংবাদতিস্তায় বাড়তি পানিপ্রবাহে প্লাবিত ১২ গ্রাম
পরবর্তি সংবাদ‘সংসদে দাঁড়িয়ে সংসদকে অবৈধ বলাদের দলই অবৈধ’