
ফাতেহ ডেস্ক
বাগেরহাট জেলার মহাসড়ক গুলোতে নছিমন, করিমন, মাহেন্দ্র, ভটভটি, থ্রি-হুইলারসহ সকল প্রকার অ-যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধে অভিযান শুরু করেছে জেলা পুলিশ।
আজ শনিবার (২২ জুন) বাগেরহাট-খুলনা মহাসড়কের খানজাহান আলী মাজার মোড়, দশানী, মোল্লাহাট ও ফকিরহাটসহ কয়েকটি স্থানে জেলা পুলিশের উদ্যোগে অ-যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধে অভিযান শুরু করছে । এসময় ইজি-বাইক, নছিমন, করিমন, মাহেন্দ্র, ভটভটি আটক করা হয়।
তবে পুলিশের অভিযানের তৎপরতায় খবর শুনে অনেক সময় এসব যানবাহন সটকে পড়ে বাইপাশ সড়ক দিয়ে চলাচল করেন।
পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, ‘নিরপাদ সড়ক নিশ্চিত করতে বাগেরহাট জেলার সকল মহাসড়কে অযান্ত্রিক যানবাহন চলাচল করতে পারবে না। এজন্য সকল উপজেলায় সচেতনতামূলক মাইকিং করা হয়েছে।
শনিবার সকাল থেকে মহাসড়কের কয়েকটি স্থানে ট্রাফিক ও থানা পুলিশ অভিযান শুরু করে। কেউ যদি এ নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। এই অভিযানে সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।
