
আল্লামা জুনায়েদ বাবুনগরীকে সবাই একনামে চেনেন। তাকে আল্লামা শাহ আহমদ শফী সাহেবের পর হেফাজতের অন্যতম প্রধান নেতা হিসেবে ধরা হয়। হেফাজতের মহাসচিব হিসাবে হেফাজতের আন্দোলনে তার বিশেষ ভূমিকা ছিল। সাম্প্রতিক সময়ে হেফাজতের ভূমিকা ও নেতৃত্ব নিয়ে অনেকে প্রশ্ন ও সংশয় সৃষ্টি করার চেষ্টা করছেন, আমরা এসব বিষয়ে তার সাথে কথা বলেছি। কথা বলেছি আধ্যাত্মিকতা ও ধার্মিকতা বিষয়েও।
ফাতেহ ২৪ এর পক্ষ থেকে ইফতেখার জামিল তার সামনি সামনি হয়েছেন। সাথে আল আমিনও সহযোগী হিসেবে ছিলেন। এ ছাড়াও যারা সাক্ষাৎকার গ্রহণে সাহায্য করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই।
জামিল
আধ্যাত্মিকতা ও ধার্মিকতা কি, কীভাবে এর ব্যাখ্যা দেবেন ?
আল্লামা বাবুনগরী
সংক্ষেপে বলা যায়, মহান আল্লাহর স্মরণে লাগাতার ধ্যানমগ্নতাই হলো আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা আত্মার পুষ্টি। আধ্যাত্মিকতার অর্থ মানব মনে মহান আল্লাহতায়ালার তাকওয়া, যিকর ও ফিকরের বিশাল প্লাবন আনা।
জামিল
আধ্যাত্মিকতা কি নিছক ব্যক্তিগত বিষয়, এরসাথে সমাজ ও রাজনীতির কোন সম্পর্ক নাই?
আল্লামা বাবুনগরী
দ্যাখো, এই তাকওয়া, যিকর ও ফিকর ব্যক্তির মনে সীমিত থাকে না,বরং কূল উপচানো জোয়ারের ন্যায় তা নেমে আসে ব্যক্তির কথা,কর্ম,লিখনি,আচরণ,রাজনীতি,সংস্কৃতি,অর্থনীতি,ব্যবসা-বাণিজ্য ও যুদ্ধবিগ্রহে।ব্যক্তির চেতনারাজ্যের এ বিশাল বিপ্লব তখন মহাবিপ্লব আনে পরিবার,সমাজ ও রাষ্ট্র জুড়ে।তখন পাল্টে যায় দেশের শিক্ষা-সংস্কৃতি,রাজনীতি ও মূল্যবোধ।তখন নির্মিত হয় উচ্চতর সভ্যতা। নবীজী (সাঃ) ও সাহাবায়ে কেরামের আমলে তো সেটিই হয়েছিল।মানব ইতিহাসে এটিই হলো সর্বশ্রেষ্ঠ বিপ্লব।
তাই আধ্যাত্মিক বিপ্লব অপরিহার্য হলো প্রতিটি নারী-পুরুষ,বালক-বৃদ্ধেরও। কারণ,মহান আল্লাহতায়ালার সাথে আত্মিক বন্ধনটি অর্জিত না হলে বান্দার মুসলিম বা ঈমানদার হওয়াটি অসম্পূর্ণ থেকে যায়।
জামিল
হেফাজতের বিভিন্ন বিষয়ে নানা রকম সন্দেহ প্রকাশ করছে মানুষ , আপনি কি বলবেন ?
আল্লামা বাবুনগরী
( কোনো তথ্য-প্রমাণ ছাড়া একটি পক্ষ হেফাজতের ব্যাপারে শুধু সন্দেহ প্রকাশ করায়’ বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন ) আমি দ্ব্যর্থহীনভাবে আবারও বলছি, মহান আল্লাহর অশেষ রহমতে এবং বাংলাদেশের মানুষের অংশগ্রহণে ও দোয়ায় ২০১৩ সালের ৬ এপ্রিল ও ৫ মে ছিল বাংলাদেশের জন্য গৌরবের, গর্বের। এই কর্মসূচীগুলো আমরা সম্মিলিত সিদ্ধান্তে আমীরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী সাহেবের অবিচল হুকুমের মাধ্যমেই পালন করেছি।
দ্যাখো, আমাদের লক্ষ্য ছিল ইসলামের হেফাজত। নাস্তিক্যবাদীদের অস্ফালন স্তব্ধ করে দেয়া এবং সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসেবে ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরা।
জামিল
অনেক প্রশ্নের উত্তর তো এখনো পাওয়া যায়নি, কি বলবেন?
আল্লামা বাবুনগরী
হেফাজতের আন্দোলন, লংমার্চ, ঢাকা অবরোধ, সাফল্য নিয়ে সব তথ্য-প্রমাণ আমরা বহুবার দিয়েছি। কিন্তু একই সঙ্গে আমি অভিযোগকারীদের উদ্দেশে বলছি, হেফাজতে ইসলাম বাংলাদেশের এই অর্জন স্রেফ সন্দেহের বশে প্রশ্নবিদ্ধ করার কোনো অধিকার কারও নেই। হেফাজতের সাফল্যে আমি আন্তরিকভাবে আনন্দিত ও গর্বিত।
জামিল
তাহলে যারা এখন সন্দেহ প্রকাশ করছে, তাদের সম্পর্কে কি বলবেন?
আল্লামা বাবুনগরী
আমি বিশ্বাস করি, একটি পক্ষ সম্ভবত কারও প্ররোচনায় কিংবা ঈর্ষাকাতর হয়ে সন্দেহমূলক কথা বলেন। আমি বিস্মিত হয়ে লক্ষ করছি, তাঁরা শুধু সন্দেহই প্রকাশ করেছেন, কোনো তথ্য-প্রমাণ হাজির করতে পারেন নি, পারবেনও না। ওদের গুনাহ মাফীর জন্য আমি দুয়া করি।
