ইরানে যুক্তরাষ্ট্রের সাইবার হামলা ব্যর্থ

ফাতেহ ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাইবার হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোহাম্মাদ জাভাদ আজারি-জাহরোমি। রোববার দেশটির অস্ত্র পরিচালনা সিস্টেমে সাইবার হামলার একদিন পরই ইরানের পক্ষ থেকে এ কথা জানানো হল।

যুক্তরাষ্ট্র কঠোর চেষ্টা করলেও সফল হামলা চালাতে পারেনি বলে টুইটে লেখেন জাহরোমি। ইরান দীর্ঘ সময় ধরে এমন সাইবার হামলার সম্মুখীন হচ্ছে এবং গত বছর তিন কোটির বেশি সাইবার হামলা প্রতিহত করেছে বলেও জানান তিনি।

রোববার মার্কিন গণমাধ্যম ওয়াশংটন পোস্টে বলা হয় মার্কিন সাইবার হামলা তেহরানের কম্পিউটার নিয়ন্ত্রিত রকেট ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপককে অকার্যকর করে দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উপসাগরীয় এলাকায় উত্তেজনা বাড়ানোর অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চান তিনি।

আগের সংবাদ‘জয় শ্রীরাম’ বলানোর পরও মুসলিম যুবককে হত্যা
পরবর্তি সংবাদ‘ধর্ষণের’ শিকার প্রবাসীর স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা