প্রস্তাবিত বাজেটে সিমেন্টের দাম ৪২ টাকা বাড়বে

ফাতেহ ডেস্ক

প্রস্তাবিত বাজেটে সিমেন্ট খাতে যে করারোপ করা হয়েছে, তাতে প্রতি বস্তা সিমেন্টের দাম ৪২ টাকা বাড়বে। তাই সিমেন্ট উৎপাদনের কাঁচামাল আমদানিতে আয়কর সমন্বয় ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

সকালে রাজধানীর বিসিএমএ কার্যালয়ে এ দাবি জানায় সংগঠনটি। সংগঠনের সভাপতি আলমগীর কবির বলেন, প্রস্তাবিত বাজেট সিমেন্ট খাতের জন্য ব্যবসাবান্ধব নয়।

বাজেটে কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ ভ্যাট এবং ৫ শতাংশ আগাম কর দেয়ার কথাও বলা হয়েছে।

এছাড়াও, স্থানীয় পর্যায়ে সিমেন্ট সরবরাহে ৩ শতাংশ উৎসে করও বসানো হচ্ছে। এ প্রস্তাবগুলো কার্যকর হলে সিমেন্টের উৎপাদন খরচ প্রতি ব্যাগে প্রায় ৪২ টাকা বেড়ে যাবে। এতে ভোক্তারা বিপদের পড়ার পাশাপাশি আবাসন খাত মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।

আগের সংবাদডিআইজি মিজানের বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তি সংবাদঋণখেলাপিদের বিশেষ সুবিধায় আরও দুই মাস স্থিতাবস্থা