ভারতের ঝাড়খণ্ডে গণপিটুনিতে তাবরেজের মৃত্যুতে গ্রেপ্তার ১১

ফাতেহ ডেস্ক

ভারতের ঝাড়খণ্ডে গণপিটুনির ঘটনায় অন্তত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে দুই পুলিশ কর্মকর্তাকে। এ ঘটনায় স্বরাষ্ট্র সচিবকে কাল তদন্ত প্রতিবেদন জমা দিবে স্পেশাল ইনভেসটিগেশন টিম।

মোটরসাইকেল চুরির অভিযোগে ১৮ জুন তবরেজ আনসারি নামে এক যুবককে পেটানোর ৭ ঘণ্টা পর পুলিশের হাতে তুলে দেয়া হয়। আহত অবস্থায় তাকে ৪ দিন রাখা হয় কারাগারে। পরে অবস্থার অবনতি হওয়ায়, শনিবার হাসপাতালে নেয়ার পথে তবরেজের মৃত্যু হয়।

তাকে মারধরের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, জনরোষের মুখে বিশেষ তদন্ত দল গঠন করে পুলিশ।

স্বজনদের অভিযোগ, তবরেজের যথাযথ চিকিৎসার জন্য বার বার অনুরোধ করা হলেও পুলিশ তা আমলে নেয়নি। তবরেজকে মারধরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

আগের সংবাদঝুঁকিপূর্ণ সড়ক ও রেলসেতু দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদখুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২