দুর্নীতির অভিযোগে রেল কর্মকর্তা গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক

মানি লন্ডারিংয়ের অভিযোগে রেলওয়ে পূর্বাঞ্চল কার্যালয়ের সহকারী পরিদর্শক অলি উল্লাহকে গ্রেপ্তার করেছে দুদক। চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

দুদক জানায়, চাকরি দেয়ার কথা বলে অলি উল্লাহ ময়মনসিংহের নান্দাইলের মিজানুর রহমানের কাছ থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা নেয়। এছাড়া ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন সময় সোনালী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ১ কোটি ৩১ লাখ টাকা এবং ২০১৩ সাল থেকে ২০১৭ পর্যন্ত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ৭ লাখ ৩৪ হাজার টাকা নেয়।

এসব টাকা দিয়ে ছদ্মনামে বিভিন্ন জায়গায় অলি উল্লাহ জমি কেনেন বলে জানিয়েছেন দুদক চট্টগ্রামের উপ-পরিচালক মাহবুবুল আলম।

আগের সংবাদদ্রুতবিচার আইনের মেয়াদ বাড়ছে আরও পাঁচ বছর
পরবর্তি সংবাদবাজেট জিনিসপত্রের দাম বাড়ায়, ধারণা মানুষের