সিরাজগঞ্জে গভীর রাতে মা ছেলেকে গলা কেটে হত্যা

ফাতেহ ডেস্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মা-ছেলেকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। নিহতরা হলেন- ছেলে আমজাদ হোসেন মুকুল (৫৫) ও তার মা রিজিয়া খাতুন (৯৩)।

গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন মুকুল অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন।

উল্লাপাড়া থানার ওসি কৌশিক আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্ত্রী ও তিন সন্তান শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ায় রাতের খাবার খেয়ে বৃদ্ধা মাকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আমজাদ হোসেন মুকুল। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে ঘরে ঢুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

সকালে স্থানীয়রা তাদের ঘরের দরজা খোলা দেখে ভেতরে গিয়ে মা ও ছেলের গলাকাটা মরদেহ দেখতে পায়। এর পর তারা পুলিশে খবর দেয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আগের সংবাদমেয়েকে ধর্ষণে ব্যর্থ হয়ে পরিবারের ওপর হামলা
পরবর্তি সংবাদরোহিঙ্গাদের নিয়ে উদ্বিগ্ন সরকার !