ফেনীতে মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

ফাতেহ ডেস্ক

ফেনীতে নুসরাত হত্যা মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ চলছে। বৃহস্পতিবার সোয়া ১১টার দিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশীদের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

৯২ সাক্ষীর মধ্যে আজ মামলার বাদী নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান, নুসরাতের দুই সহপাঠী নিশাত সুলতানা ও নাসরিন সুলতানার সাক্ষ্য দেয়ার কথা। সকালে মামলার সব আসামিকে আদালতে হাজির করা হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করার জেরে ৬ এপ্রিল পরীক্ষা কেন্দ্রের ছাদে ডেকে নিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয় নুসরাতের গায়ে।

চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল মৃত্যু হয় তার। ঘটনা তদন্তের পর ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পিবিআই।

আগের সংবাদরাখাইনে গণহত্যার সঙ্গে জড়িত কারও ছাড় নেই
পরবর্তি সংবাদবরগুনায় হত্যার ঘটনায় সরকার দ্রুত সুষ্ঠু বিচার করবে: আইনমন্ত্রী