নিহত রিফাতের স্ত্রী ও স্ত্রীর পরিবারের নিরাপত্তায় পুলিশি পাহারা

ফাতেহ ডেস্ক

বরগুনা শহরের কলেজ রোড এলাকায় প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার পর থেকেই তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ও তার পরিবারের সদস্যরা হুমকির সম্মুখীন হন। এ কারণে তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশের কাছে আবেদন করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের স্ত্রীসহ তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশের চার সদস্যকে আয়েশার বাবার বাড়িতে মোতায়েন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন।

আয়েশা ও তার স্বজনদের নিরাপত্তায় দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মো.কামাল হোসেন বলেন, গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত পুলিশের একটি টিম আয়েশার ও তার স্বজনদের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন। সকাল হওয়ার পর সেই টিমটি চলে যায় এবং আমিসহ তিন অস্ত্রধারী কনস্টেবল আয়েশা ও তার স্বজনদের নিরাপত্তায় এই বাড়িতে আছি।

আগের সংবাদবগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
পরবর্তি সংবাদরিফাত হত্যার ঘটনায় মুফতী ফয়জুল্লাহর তীব্র নিন্দা, পরিবারের প্রতি সমবেদনা