
ফাতেহ ডেস্ক
রাজধানীর খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মুন্না (৩৫)।
শুক্রবার রাত ১১টার দিকে খিলগাঁওয়ের ত্রিমোহনী ও মেরাদিয়া বাজারের মধ্যবর্তীস্থানে এ দুর্ঘটনা ঘটে।
বনশ্রী ৪ তলা মার্কেট এলাকায় একটি গাড়ির চাকায় পাম দেয়ার দোকান আছে মুন্নার। তিনি একই এলাকার বাসিন্দা ছিলেন। নিহতের স্বজনরা জানান, খিলগাঁও বনশ্রী মেরাদিয়া হাটসংলগ্ন রাস্তায় একটি ট্রাক মুন্নার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
