রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ক্রয়ে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না : এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ক্রয়ের কারণে কোন নেতিবাচক প্রভাব পড়বে না।

জাপানের ওসাকা শহরে এক বৈঠক উপলক্ষে তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে এ কথা বলেন। তিনি বলেন, রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার কোন নেতিবাচক পরিণতি আসবে না।

তিনি বলেন, তিনি এস 400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ডেলিভারি প্রক্রিয়াতে মনোনিবেশ করছেন।

তবে আমেরিকা তুরস্ককে সতর্ক করে বলেছে যে, রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র ক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে। তখন ন্যাটোর সাথে সম্পর্কও ভেঙ্গে যেতে পারে।

সুত্র: জঙ্গ

আগের সংবাদরাজাকারের তালিকা সংগ্রহ করা হচ্ছে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
পরবর্তি সংবাদসৌদি আরবে `হালাল’ ডিস্কোতে বোমা হামলা (ভিডিও)