সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৫

ফাতেহ ডেস্ক

গোপালগঞ্জ ও রংপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

সকালে গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় মা ও ছেলে নিহত হন। নিহতরা হলেন, উপজেলার ঢাকপাড় গ্রামের শিক্ষক এরশাদ খানের স্ত্রী শাওন বেগম ও ছেলে সাকিব খান।

পুলিশ জানায়, গেঁড়া খোলা এলাকায় খুলনাগামী সেন্টমার্টিন নামের একটি বাস তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান মা-ছেলে। প্রতিবাদে প্রায় দুই ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।

এর আগে, গত রাতে রংপুরের মিঠাপুকুরে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী এবং এক পথচারী নিহত হন। আহত হয়েছেন আরো দুইজন। বাসটি আটক করা হলেও চালক ও সহকারি পালিয়ে যায়।

আগের সংবাদভারতে দেয়াল ধসে শিশুসহ নিহত ১৭
পরবর্তি সংবাদবিচারহীনতা আর সুশাসনের অভাবেই অপরাধ বাড়ছে : ফখরুল