
ফাতেহ ডেস্ক
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সৌদি আরবের `হালাল’ ডিস্কোতে বোমা হামলার একটি ভিডিও প্রকাশ করেছে।
এ ভিডিওটি গতকাল প্রকাশিত হয়েছে। এতে দেখা যায় যে, সম্প্রতি প্রতিষ্ঠিত হালাল ডিস্কোতে বোমা হামলা চালানো হয়েছে। বোমা বিস্ফোরণের বিকট শব্দের পর আশে পাশের লোকজন এদিক-ওদিক ছোটাছুটি করে।
বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড ও উদ্ধারকর্মীরা উপস্থিত হয়।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা লিখেছেন, এ বোমা বিস্ফোরণের ঘটনা স্থানীয় সময় রাত ১টায় ঘটেছে। সৌদি কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এ ব্যাপারে কোন মন্তব্য প্রকাশ করেনি।
সম্প্রতি সৌদি আরবে হালাল ডিস্কো প্রতিষ্ঠিত হয়েছে। হালাল ডিস্কো চালু হওয়ার জন্য সৌদি আরবের অনেক নাগরিক এর তীব্র প্রতিবাদ জানায়।
