‘দেশ আজ অনৈতিকতার অতল গহ্বরে নিমজ্জিত’

ফাতেহ ডেস্ক

দেশে বিচারহীনতার মহোৎসব চলছে, অপরাধ করেও অপরাধীরা সহজেই পার পেয়ে যাচ্ছে, সরকার পর্দাহীনতাকে উৎসাহিত করে দেশকে বেহায়াপনা, পরকীয়া, অশ্লীলতাসহ গুনাহের কাজের মাধ্যমে অনৈতিকতার অতল গহ্বরে নিমজ্জিত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাকির বিল্লাহ।

গতকাল শুক্রবার খেলাফত ছাত্র আন্দোলনের মাসিক পরামর্শসভায় এসব মন্তব্য করেন তিনি।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজুয়ানুল হক চৌধুরী শোভনের সিনেট অধিবেশনে দেয়া প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছেন মাওলানা জাকির।

তিনি বলেন, ৯০ ভাগ মুলসমানের দেশে মুসলমানদের উচ্চ শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মবিমুখ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মাধ্যমে প্রকাশ্যে চাঁদাবাজি, মারামারি-হানাহানি, নারীর শ্লীলতাহানীর মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটলেও কেউ ঐসব সংগঠনের নিষিদ্ধের ব্যাপারে প্রশ্ন তোলে না। অথচ বিভিন্ন ইসলামী ছাত্র সংগঠন সবসময় ছাত্রদেরকে কল্যাণের দিকে ডেকে আসছে এবং দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে।

মাওলানা জাকির আরও বলেন, ডাকসু নির্বাচনে ধর্মভিত্তিক দল নিষিদ্ধের মাধ্যমে তাদের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকান্ডে বাধা দেয়ার গভীর ষড়যন্ত্র চলছে যা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

তিনি বলেন, ছাত্রলীগ সভাপতির সিনেট অধিবেশনে দেয়া অযৌক্তিক, অবাস্তব ও অগণতান্ত্রিক প্রস্তাবনা অনতিবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

আগের সংবাদমুরসি হত্যার পরিকল্পনায় জড়িত সন্দেহভাজনদের তালিকা প্রকাশ করলেন পুত্র আবদুল্লাহ
পরবর্তি সংবাদশিশু সন্তানদের গলায় ছুরি ধরে রিকশাচালকের স্ত্রীকে ধর্ষণ