ব্যাংক ঋণের সুদের হার এক অংকে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক

ব্যাংক ঋণের সুদের হার এক অংকে রাখতে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে অর্থবিল পাসের আগে আজ শনিবার বিকেলে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে প্রবাসীদের পাঠানো অর্থে ২ শতাংশ প্রণোদনা দেয়ায় রেমিট্যান্স প্রবাহ বাড়বে। এছাড়া প্রবাসীদের বিমা সুবিধায় আনার পরিকল্পনা আছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এসময় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যতটুকু স্টক ডিভিডেন্ড দেবে, তার সমপরিমান ক্যাশ ডিভিডেন্ড দেয়ার প্রস্তাব করেন তিনি। তারুণ্যের শক্তিকে গুরুত্ব দেয়া হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১০০ কোটি টাকা স্টার্টআপ মুলধনের প্রস্তাব সময়োপযোগী। প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেয়া হয়েছে।

আগের সংবাদসরকারি দপ্তরে ডিজিটালাইজেশন কার্যক্রম দ্রুত শেষ করতে হবে : পরিকল্পনামন্ত্রী
পরবর্তি সংবাদজিম্বাবুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬