‘ভ্যানচালক শাহীনের অবস্থা কিছুটা উন্নতির দিকে’

ফাতেহ ডেস্ক

ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম কিশোর মো. শাহীনের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। চিকিৎসকদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

প্রধানমন্ত্রীর বিশেষ এই সহকারী রোববার (৩০ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন শাহীনকে দেখতে যান। এ সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ খোরশেদ আলম।

জানা গেছে, শুক্রবার (২৮ জুন) সকালে প্রতিদিনের মতো ব্যাটারিচালিত রিকশা-ভ্যান নিয়ে বেরিয়েছিল কিশোর শাহীন (১৪)। দুপুরের দিকে কয়েকজন দুর্বৃত্ত শাহীনের ভ্যানটি ভাড়া নেয়।

শাহীন তাদের নিয়ে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ধানদিয়ার দিকে যাচ্ছিল। ধানদিয়া গ্রামের মাঠে একটি পাটক্ষেতের পাশে ওই দুর্বৃত্তরা শাহীনের মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসী সেখান থেকে শাহীনকে উদ্ধার করে পাটকেলঘাটা থানায় খবর দেয়।

আগের সংবাদঅধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলায় চার্জশিট
পরবর্তি সংবাদবরগুনায় রিফাত হত্যায় ৭ জন গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী