৩৮তম বিসিএসের ফল প্রকাশ, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৮৬২ জন

ফাতেহ ডেস্ক

বহু প্রতীক্ষিত ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৬২ জন পরীক্ষার্থী।

আজ সোমবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ.ই.ম নেছার উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, অল্প কিছুক্ষণের মধ্যে ফলাফল পিএসসির ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd/) ফল পাওয়া যাবে।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৬ হাজার ২৮৬ জন।

আগের সংবাদহজ চিকিৎসক দলের ৫৪ নার্সের মনোনয়ন বাতিল করলো ধর্ম মন্ত্রণালয়
পরবর্তি সংবাদকাবুলে তালেবান হামলা, নিহত ৩৪