
ফাতেহ ডেস্ক
দাওরায়ে হাদীস (মাস্টার্স) পরীক্ষা ২০১৯ এর ফলাফল প্রকাশিত হবে আগামীকাল ৩ জুলাই, বৃহস্পতিবার বেলা এগারটায়।
অক্টোবর ২০১৮ সালে বাংলাদেশ জাতীয় সংসদে দাওরায়ে হাদীসকে মাস্টার্সের সমমান দিয়ে আইন পাস করার পর প্রথমবারের মতো দাওরায়ে হাদীস পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে।
আজ মঙ্গলবার হাইয়াতুল উলয়ার পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। গত ২৩ এপ্রিল ২০১৯ তারিখে অনুষ্ঠিত এ পরীক্ষার ফলাফল হাইআতুল উলয়ার নিজস্ব ওয়েব সাইট https://alhaiatululya.com এ পাওয়া যাবে।
যে কোন নম্বর থেকে মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে HTR তারপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে ২৯৯৩৩ নম্বরে।
আরএইচ/
