ভারতে মুসলিম নির্যাতন, জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ আল্লামা নূর হোসাইন কাসেমীর

ফাতেহ ডেস্ক

ভারতে একের পর এক গো-রক্ষার নামে ‍মুসলিম নির্যাতন ঘটেই চলেছে। কিন্তুু দেশটির হিন্দুত্ববাদি বিজেপি সরকারের পক্ষ থেকে কোন নির্যাতন বন্ধের কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাই বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই সাম্প্রদায়িক হামলা ও নিপীড়নের প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, ভারতের হিন্দুত্ববাদি বিজেপি ও গোরক্ষকরা অত্যন্ত জঘন্য কায়দায় মুসলমানদের ওপর বর্বরোচিত সাম্প্রদায়িক হামলাসহ তাদের মানবাধিকার ও নাগরিক অধিকার হরণ করছে প্রতিনিয়ত। প্রকাশ্য রাজপথে উল্লাস নৃত্য করে মুসলমানদেরকে পিটিয়ে খুন করা হচ্ছে। এমনকি তাদের নাগরিকত্ব হরণের মতো ধৃষ্টতামূলক ষড়যন্ত্রে ভারত সরকার জড়িয়ে পড়েছে। আমরা এসব মানবতাবিরোধী নিষ্ঠুর আচরণের নিন্দা জানাই এবং অনতিবিলম্বে এসব বন্ধের দাবি জানাই।

জমিয়ত মহাসচিব আরও বলেন, আমরা বাংলাদেশের মুসলমানরা ভারতের নির্যাতিত মুসলমানদের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছি। ভারতের মুসলিম নিপীড়ন ও মানবাধিকার হরণ বন্ধে আমরা বাংলাদেশ সরকারের জোর কূটনৈতিক তৎপরতার দাবি জানাই। পাশাপাশি জাতিসংঘ, ওআইসি’সহ বিশ্বসম্প্রদায়ের প্রতিও দায়িত্বশীল পদক্ষেপ নিতে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

যে মুসলমানদের রক্তের সিঁড়ি বেয়ে ভারত স্বাধীন হয়েছে, আজ ভারতে সেই মুসলমানদেরকেই নিপীড়নের শিকার এবং উৎখাতের ষড়যন্ত্র করা হচ্ছে। এর চেয়ে বড় গাদ্দারি, নিমকহারামি ও জুলুম আর কিছু হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

আরএইচ/

আগের সংবাদবাংলাদেশ-চীনের মধ্যে ৯টি চুক্তি স্বাক্ষর
পরবর্তি সংবাদহজ তথ্য: জেদ্দা বিমানবন্দর কী করবেন