খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

ফাতেহ ডেস্ক

রাজধানীর খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন (২৬) ঢাকার নবাবগঞ্জের মোহাম্মদ আলীর ছেলে।

এ ব্যাপারে বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির (এএসআই) দেলোয়ার হোসেন জানান, খিলক্ষেত ফ্লাইওভারের নিচে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন ইমরান। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ।

তিনি আরো জানান, নিহতের কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্র দেখে তার নাম-ঠিকানা জানা গেছে। নিহতের পরিবারের সঙ্গে ফোনে কথা হয়েছে। তারা জানিয়েছে, কোনো কাজের সন্ধানে ইমরান ঢাকায় গিয়েছিলো।

আগের সংবাদহজে ডায়াবেটিস রোগীর করণীয়
পরবর্তি সংবাদজম্মু-কাশ্মীরে পাক-ভারত সেনাদের ব্যাপক গোলাবর্ষণ