পরমাণু চুক্তি রক্ষা আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

পরমাণু চুক্তি রক্ষা বিষয়ক আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো ব্যাপারটি নিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে আধঘণ্টার বেশি সময় ধরে টেলিফোনে আলাপ করেন। পারমাণবিক চুক্তি রক্ষায় কী ধরনের শর্ত নিয়ে আবার আলাপ শুরু করা যায় তা নিয়ে দুই দেশ একমত হয়েছে। খবর বিবিসির।

২০১৫ সালে ইরানের পরমাণু কর্মসূচী কমিয়ে আনার জন্য বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে একটি চুক্তি হয়েছিল। শর্ত ছিল ইরান তার পরমাণু কর্মসূচী কমিয়ে আনার বিনিময়ে তার উপর দেয়া অবরোধ ধীরে ধীরে তুলে নেয়া হবে। গত বছর যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার পর থেকে চুক্তিটি পরিত্যক্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়। চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের উপর কঠোর শাস্তিমূলক অবরোধ আরোপ করে।

মে মাসে ইউরেনিয়াম মজুদ বাড়িয়ে ইরান এর জবাব দেয়। চুক্তি অনুযায়ী পারমাণবিক অস্ত্র তৈরি করা যায় এই মানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করতে পারবে না ইরান। কিন্তু যতটুকু ইউরেনিয়াম ইরান মজুদ করতে পারবে তার বেশি ইতিমধ্যেই দেশটির কাছে আছে এবং এর পরিমাণ আরও বাড়ানো হবে বলে একটি ঘোষণা ইরানের কর্তৃপক্ষের কাছ থেকে আসতে পারে।

ইরান তার উপর আরোপ করা অবরোধ শিথিল করতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনকে রোববার পর্যন্ত সময় দিয়েছিল।

আরএইচ/

আগের সংবাদনুসরাত কাহিনী : পশ্চিমবাংলায় যেভাবে ফতোয়াভীতি ছড়ানো হচ্ছে
পরবর্তি সংবাদপরীক্ষা ছাড়াই হাফেজদের জন্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দিচ্ছে ইন্দোনেশিয়া