
ফাতেহ ডেস্ক
নাটোরের লালপুরে এবার পঞ্চম শ্রেণির ছাত্রী শিকার হলো স্বীয় শিক্ষকের যৌন নির্যাতনের। অভিযুক্ত এ শিক্ষককে আজ দুপুরে আটক করেছে লালপুর থানা পুলিশ।
আটককৃত শিক্ষক উপজেলার কুজিপুকুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অর্জুনপুর গ্রামের মৃত হাজী আব্দুর রশিদের ছেলে।
লালপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল শিক্ষক আব্দুল হালিম দুলালকে যৌন নির্যাতনের অভিযোগে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
