
ফাতেহ ডেস্ক
চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম সেলিম (৫৬)। শনিবার মক্কায় হৃদরোগে আক্রান্ত হয়ে ওই হজযাত্রীর মৃত্যু হয় বলে জানা যায়।
মারা যাওয়া হজযাত্রী মুহাম্মদ সেলিম মিরপুরের পল্লবী এলাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর বিকে ০৫৭৭৫৬৪। মক্কায় বাংলাদেশ হজ কার্যালয়ের কাউন্সিলর মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার থেকে হজ ফ্লাইট শুরু হয়। এ পর্যন্ত বাংলাদেশ থেকে ১২ হাজার ৫৮৩ জন হজযাত্রী সৌদিআরবে পৌঁছেছেন।
আরএইচ/
