বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে বাংলাদেশে আসছেন মাহাথির মোহাম্মদ

ফাতেহ ডেস্ক

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। এ বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুর দিকে এ সফর হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন।

রোববার সন্ধ্যায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আবদুল্লাহর সঙ্গে বৈঠক শেষে এসব জানান তিনি।

ড. মোমেন বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের যথেষ্ট বয়স হয়েছে। তবুও আমরা চাই বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এদেশে আসুক। এমনটা চিন্তা করেই আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি।

আরএইচ/

আগের সংবাদচালকের ঘুম, বাস নর্দমায় পড়ে প্রাণ গেল ২৯ জনের
পরবর্তি সংবাদকাতারি হাজিদের জন্য সৌদির নতুন নিয়ম