
আন্তর্জাতিক ডেস্ক
তুর্কি হজযাত্রীদেরকে প্রয়োজনীয় সেবা প্রদান করার জন্য কয়েক হাজার কর্মী নিয়োগ দিবে তুরস্ক।
রোববার একটি যৌথ বিজ্ঞপ্তিতে দেশটির ধর্ম এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, এ বছর তুরস্কের প্রায় ৮০ হাজার হজ পালনকারী যাত্রীদেরকে যাবতীয় সেবা প্রদান করার জন্য এই চার হাজার কর্মী নিয়োগ দেবার কথা ভাবছে সরকার। হজ সমাপ্ত করে দেশে ফেরার আগ পর্যন্ত তীর্থ যাত্রীদেরকে নানা রকম সহযোগিতা করবে বিশাল এই কর্মী বাহিনী।
এ বছর সরকারিভাবে ২৩৮ টি এবং বেসরকারিভাবে ১২০ টির মতো কাফেলা পবিত্র হজ পালনের জন্য পবিত্র দুই শহর মক্কা ও মদীনা সফর করবে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক প্রধান পরিচালক রমজী বরজান জানান, এরই মধ্যে গত শুক্রবার তুরস্ক থেকে একটি কাফেলা পবিত্র হজ পালনের জন্য পবিত্র ভূমি সৌদিতে গিয়ে পৌঁছেছে।
