নির্যাতনের পর বলানো হয় ‘গো মাতা কি জয়’

আন্তর্জাতিক ডেস্ক

হাটে পশু নিয়ে যাওয়ার সময় ভারতের মধ্যপ্রদেশের খান্ডা জেলায় একদল মানুষকে বেদম মারপিট করেছে গরু রক্ষাকারীরা। তাদেরকে রশি দিয়ে টাইট করে বেঁধে রাখা হয়। হাঁটুগেঁড়ে রাস্তার ওপর অবস্থান করানো হয়। বাধ্য করা হয় ‘গো মাতা কি জয়’ স্লোগান দিতে।

এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

এনডিটিভির অনলাইনে বলা হয়, মহারাষ্ট্রের পশু কেনাবেচার একটি মেলা আয়োজন করা হয়েছে। ২৪ জনের একদল পুরুষ ওই মেলায় পশু নিয়ে যাচ্ছিলেন। তখন তাদের বাধ্য করা হয় ‘গো মাতা কি জয়’ স্লোগান দিতে।

আগের সংবাদদাঁড়িয়ে পানি পান : কী বলে ইসলাম ও চিকিৎসা বিজ্ঞান
পরবর্তি সংবাদইচ্ছেমতো মাত্রায় পরমাণু সমৃদ্ধ করবে ইরান