পারমাণবিক অস্ত্র বানাবে ইরান, অভিযোগ মার্কিন উপরাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন উপরাষ্ট্রপতি মাইক পেন্স বলেছেন, ইরান যতই ইউরেনিয়াম সমৃদ্ধ করুক না কেন- কখনই তাদের পারমাণবিক অস্ত্র বানাতে দেয়া হবে না।

ইসরাইলে খ্রিস্টানদের একটি সভায় (ক্রিস্টানস ইউনাইটেড ফর ইসরাইল) মাইক পেন্স এ মন্তব্য করেন। খবর এপির।

ইরান গত সোমবার থেকে ৪.৫ মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করেছে। ইরানের আণবিক শক্তি সংস্থার এক মুখপাত্র বলেন, পাশ্চাত্যের প্রতিশ্রুতি ভঙ্গ অব্যাহত থাকলে ২০ বা তার চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার পরিকল্পনাও তার দেশের রয়েছে।

ইরানের রেভ্যুলেশন গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেন সালেমি বলেছেন, বিশ্ববাসী জানে ইরান শান্তিপূর্ণ কাজের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, পারমাণবিক বোমা বানানোর জন্য নয় ।

আগের সংবাদনগর ভবনে রিকশাচালকদের চায়ের আমন্ত্রণ মেয়র সাঈদ খোকনের
পরবর্তি সংবাদঢাকায় প্রতি ৫৫ মিনিটে একটি তালাকের আবেদন