হাজিদের হজ দিক-নির্দেশনা দিতে রাষ্ট্রীয় খরচে সৌদি যাচ্ছেন শীর্ষস্থানীয় ৫৫ আলেম

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশি হাজিদের হজ পালন বিষয়ে ধর্মীয় ও বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে ৫৫ জন ওলামা-মাশায়েখ সৌদি আরব যাচ্ছেন। রাষ্ট্রীয় খরচে হজযাত্রীদের প্যাকেজের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান সাপেক্ষে এই প্রথমবারের মতো দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখদেরকে হজ পালনে অন্তর্ভুক্ত করা হয়।

৯ জুলাই ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিব্বির আহমদ উছমানি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। আগামী ৪ ও ৫ আগস্ট ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষে ওলামা মাশায়েখদের দলটি সৌদি আরবে যাবেন। ২৩ আগস্ট তারা দেশে ফিরে আসবেন।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন, বেফাকের সিনিয় সহসভাপতি মাওলানা আশরাফ আলী, চট্টগ্রামের জিরী মাদরাসার মুফতামিম মাওলানা শাহ মুহাম্মদ তৈয়ব, পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হালিম বোখারী, বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ, ঢালকানগরের পীর মাওলানা জাফর আহমদ, মুফতী মিজানুর রহমান সাঈদ, মুফতী রুহুল আমীন, মুফতী ইয়াহিয়া মাহমুদ, মাওলানা সালাউদ্দীন নানুনুপুরী, মুফতী দিলাওয়ার হোসেন, সিলেটের গহরপুর জামিয়ার মুহতামিম মাওলানা মুসলেহুদ্দীন রাজু, আল্লামা শাহ আহমদ শফীর পুত্র মাওলানা আনাস মাদানী, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাওলানা মোহাম্মদ আলী, মুফতী নেয়ামত উল্লাহ আল ফরিদী, বড় কাটরা মাদরাসার মুহতামিম মুফতী সাইফুল ইসলাম, মাওলানা ওসানা আমীন, মাওলানা সদরুদ্দীন মাকনুন প্রমুখ।

আরএইচ/

আগের সংবাদপেয়াজের বাজারে যেন আগুন, কেজিতে দাম বেড়েছে ২০ টাকা!
পরবর্তি সংবাদ১০ম শ্রেণীর ইসলাম শিক্ষা পরীক্ষায় সেফুদাকে নিয়ে প্রশ্ন, ক্ষুদ্ধ অভিভাবকরা