ভারতীয় সেনাবাহিনীর ওপর নির্মম হামলার আহ্বান আল-কায়েদার

আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীরের সরকারের ওপর নির্মম হামলা চালাতে কাশ্মীরি মুজাহিদীনদের প্রতি আহ্বান জানিয়েছেন আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরি। ‘কাশ্মীরকে ভুলো না’ শিরোনামে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানিয়েছেন।

ভিডিওতে আয়মান আল-জাওয়াহিরি বলেন, (আমি) চাই মুজাহিদীনের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই সময় ভারতীয় সেনা ও জম্মু ও কাশ্মীর সরকারকে অবিচ্ছিন্নভাবে আঘাত করতে; যাতে ভারতীয় অর্থনীতিতে ব্যাপক রক্তপাত এবং প্রাণহানি ও বিভিন্ন সরঞ্জামহানি-সহ ভারতকে স্থায়ী ক্ষতি ভোগ করতে হয়।

ভিডিওতে পাকিস্তান সেনাবাহিনী এবং সরকারকে যুক্তরাষ্ট্রের পা চাটা গোলাম বলে অভিহিত করেন আল-কায়েদার এই প্রধান। তিনি বলেন, পাকিস্তানি সব সেনা ও সরকার বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য মুজাহিদীনকে ব্যবহার করছে। পরে তাদের দমন কিংবা নিপীড়ন করেছে। পাকিস্তানের ফাঁদে যোদ্ধাদের পা দেয়া উচিত নয়।

জাওয়াহিরি আরো বলেন, কাশ্মীরের লড়াই পৃথক কোনো সংঘাত নয়, বিশ্বের বৃহৎ একটি বাহিনীর বিরুদ্ধে মুসলিম বিশ্বের জিহাদের অংশ এটি। তবে কাশ্মীরে মসজিদ, মার্কেট, মুসলিমদের জনসমাগম এলাকায় হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন তিনি।

আগের সংবাদতিউনিসিয়া উপকূলে ডুবন্ত নৌকা থেকে ৩৭ বাংলাদেশি উদ্ধার
পরবর্তি সংবাদসম্প্রীতির অনন্য নিদর্শন স্থাপন করলেন মুসলিম ডাক্তার এবং মসজিদের ইমাম